শনিবার ২২ আগস্ট ২০২৬ - ০০:২২
সামার্রায় শোকের কালো ছায়া, ইমাম আসকারীর শাহাদাতে বিশ্বব্যাপী বিলাপ

আজ ৮ রবিউল আউওয়াল, শুক্রবার—ইরাকের ঐতিহাসিক নগরী সামার্রা থেকে শুরু করে বিশ্বের কোটি কোটি মুসলিমের হৃদয় আজ ভারী শোকে নিমজ্জিত। মহানবীর (সা.) আহলুল বাইতের (আ.) একাদশ মাসুম ইমাম হাসান ইবনে আলী আল-আসকারী (আ.)-এর শাহাদাত বার্ষিকীতে কালো পোশাকে মুসলিম উম্মাহ শোক পালন করছে।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, 

পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
ইমাম মাহদীর প্রতি সমবেদনা ও তাসলিয়াত
ইমাম হাসান আসকারীর শাহাদাতের শোকে
সামার্রা নিমজ্জিত আজ শোক ও বিলাপের সাগরে 
রবিউল আওওয়াল মাসের ৮ তারিখে
সবাই কালো পোশাক পরিধান করেছে 
শোকের মৌসুম মুহাররম ও সফরের পরে
শুরু হলো ইমাম মাহদীর সংক্ষিপ্ত অন্তর্ধান 
গোটা উম্মত হল  ইমাম মাহদীর জন্য অপেক্ষমাণ 
এরপর, সবার উচিত রক্ত ​​ক্রন্দন ইমাম মাহদীর বৃহৎ অন্তর্ধানের তরে
তাঁর অন্তর্ধান কাল চলছে হাজার বছরেরও বেশি সময় ধরে
 অন্তর্ধানের পর্দার আড়ালে হযরত মাহদী
যেন অন্ধকারের মেঘের আড়ালে লুক্কায়িত রবি
আর কতদিন সবাই অপেক্ষা করবে?
পৃথিবী যে ভরে গেছে জুলুম,অন্যায় ও যুদ্ধে!!
নিপীড়িত বঞ্চিতরা সবাই পুড়ছে দু:খ ও শোকের অনলে
বিশ্বের একমাত্র ত্রাণকর্তার আবির্ভাব কবে হবে ? 
*সামার্রা:বাগদাদ থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত ইরাকের একটি প্রসিদ্ধ নগরী যেখানে রয়েছে মহানবীর (সা) আহলুল বাইতের (আ) পবিত্র মাসূম বারো ইমামের দশম মাসূম ইমাম আলী ইবনে মুহাম্মাদ আন-নাকী আল-হাদী (আ) এবং একাদশ মাসূম ইমাম হাসান ইবনে আলী আল-আসকারীর (আ) মাযার।
বিশ্বের একমাত্র ত্রাণকর্তা:শেষ যামানায় মহানবীর (সা) পবিত্র আহলুল বাইতের (আ) মাসূম বারো ইমামের সর্বশেষ ও দ্বাদশ মাসূম ইমাম মুহাম্মাদ ইবনুল হাসান আল-মাহদী (আ)।
আজ ৮ রবিউল আউয়াল রোয শুক্রবার, মহানবীর (সা) আহলুল বাইতের (আ) একাদশ মাসূম ইমাম হযরত হাসান ইবনে আলী আল-আসকারী শাহাদাত বার্ষিকী উপলক্ষে 
সকল মুসলিম ও নিপীড়িতদের প্রতি গভীর শোক,সমবেদনা ও তাসলিয়াত।

ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুহাম্মদ মুনীর হুসাইন খান

আপনার কমেন্ট

You are replying to: .
captcha